জেলার বিভিন্ন জায়গার মতো মালদার কালিয়াচক জুড়ে পালন করা হল বিশ্ব নবীর জন্ম দিবস। কালিয়াচকের দারিয়াপুর, সুলতানগঞ্জ, বালিয়া ডাঙা, মোজমপুর, সিলামপুর সহ বিভিন্ন জায়গায় পালিত হয় বিশ্ব নবীর জন্ম দিবস। এই সমস্ত এলাকা থেকে এদিন জুলুস বের করা হয়। কালিয়াচক চৌরঙ্গী মোড়ে এসে সকলে জমায়েত হয়। প্রায় ১ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হন। এরপর সেখান থেকে এক বিশাল জুলুস গোটা কালিয়াচক পরিক্রমা করে। এই উপলক্ষে এদিন কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী মতায়ন করা হয় এলাকায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
www.youtube.com/embed/bu4fceaoMTg